• Sun, May 2026

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধু ‘ন্যায্য ও পূর্ণাঙ্গ’ চুক্তিই গ্রহণযোগ্য: চীনকে জানাল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধু ‘ন্যায্য ও পূর্ণাঙ্গ’ চুক্তিই গ্রহণযোগ্য: চীনকে জানাল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধু একটি ‘ন্যায্য ও পূর্ণাঙ্গ’ চুক্তিই গ্রহণ করবে তেহরান।

বুধবার (৬ মে) বেইজিং-এ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে তিনি এ অবস্থান তুলে ধরেন। চলমান সংঘাত শুরুর পর এটি আরাগচির প্রথম চীন সফর।

ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বৈঠকে আরাগচি ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়ে বলেন—ইরানের স্বার্থ সুরক্ষিত করে এমন কোনো স্থায়ী ও ন্যায়সংগত সমাধান ছাড়া অন্য কিছু মেনে নেবে না তেহরান।

চীনকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে চীন-এর অবস্থান ও সহযোগিতার জন্য ইরান কৃতজ্ঞ। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন।

অন্যদিকে বৈঠকে চীন যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি-তে আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার ওপর জোর দিয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy