Loading...

  • 10 Jun, 2026

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগে বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের রবিন খুদার এয়ারট্রাংক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগে বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের রবিন খুদার এয়ারট্রাংক

বাংলাদেশে জন্ম নেওয়া অস্ট্রেলীয় বিলিয়নিয়ার Robin Khuda-এর প্রতিষ্ঠান AirTrunk ভারতের ডিজিটাল অবকাঠামো খাতে ৩০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং এবং ডেটা সেন্টার অবকাঠামোর দ্রুত সম্প্রসারণকে সামনে রেখে ২০৩০ সালের মধ্যে এই বিনিয়োগ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের বিভিন্ন অঞ্চলে প্রায় পাঁচ গিগাওয়াট সক্ষমতার ডেটা সেন্টার অবকাঠামো গড়ে তোলা হবে। এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে বিশ্বের অন্যতম বৃহৎ বিনিয়োগ প্রতিষ্ঠান Blackstone।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi এবং দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এ বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেন রবিন খুদা। ভারত সরকারের সঙ্গে আলোচনায় প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন, এআই সক্ষমতা বৃদ্ধি এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের বিষয়গুলো গুরুত্ব পায়।

বিনিয়োগ পরিকল্পনার সবচেয়ে বড় অংশ বাস্তবায়িত হবে ভারতের পশ্চিমাঞ্চলীয় Maharashtra রাজ্যে। 

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy