রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এ আয়োজিত এক মতবিনিময় সভায় ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা বা সুবিধা নয়—এটি মানুষের মৌলিক অধিকার।
মঙ্গলবার (৫ মে) ‘স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক এই সভায় তিনি বলেন, দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন অবহেলিত। সরকারি হাসপাতালগুলো অতিরিক্ত রোগীর চাপে ন্যুব্জ হয়ে পড়েছে, ফলে অনেক মানুষ মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি জানান, দেশে মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২ শতাংশ জনগণকে নিজ পকেট থেকে বহন করতে হয়, যা অনেক পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। এছাড়া নিম্নআয়ের প্রায় ৪২.৬ শতাংশ মানুষ চিকিৎসার জন্য স্থানীয় ফার্মেসির ওপর নির্ভর করেন, যা ঝুঁকিপূর্ণ।
ঢাকা-১৭ এলাকার কড়াইল, ভাষানটেক ও সাততলার বাসিন্দাদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই মানুষগুলো শহরের অর্থনীতি সচল রাখলেও তারাই সবচেয়ে বেশি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। তাদের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই লক্ষ্য।
ডা. জুবাইদা রহমান আরও বলেন, স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে মানুষ সহজে চিকিৎসা সম্পর্কে জানতে ও সেবা নিতে পারে। তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের বিষয়টিও উল্লেখ করেন।
এর আগে তিনি হাসপাতালের প্যাথলজি প্যাভিলিয়ন, গ্যাস্ট্রোলিভার সেন্টার এবং ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন করেন। পরে আইসিইউতে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে চিকিৎসাসেবার মান নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল, যিনি বলেন, সরকারের লক্ষ্য সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং সেই লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।
ডা. জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে এই কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং বেশি মানুষ চিকিৎসাসেবার আওতায় আসবে।
সর্বশেষ
- **মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইররি মোলা দোমিঙ্গেস
- **এনবিআর আন্দোলনে দণ্ডিত ২১ কর্মকর্তার শাস্তি মওকুফ
- **ঘৃণা-অশালীনতার রাজনীতি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে: রিজভী
- **নিজ জেলায় রাষ্ট্রপতির প্রথম সফর, ঠাকুরগাঁওয়ে শুরু দুই দিনের কর্মসূচি
- **বন্যাকবলিত নেপালে সাংবাদিকদের জন্য কঠোর নিরাপত্তা নির্দেশনা
- **মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
- **সরকারি ব্যবস্থাপনায় হজ করা ৪৩৪১ হাজিকে ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ টাকা
- **লংমার্চ ঘিরে গোলযোগের পরিকল্পনার অভিযোগ, জামায়াতকে নিশানা রাশেদ খাঁনের
- **শুধু মানবিক সংকট নয়, রোহিঙ্গা ইস্যু এখন আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী
- **র্যাব পরিচয়ে জবি ছাত্রীকে মেস থেকে নেওয়ার চেষ্টা, হস্তক্ষেপে রক্ষা
- **গোপালগঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনা, খাদে পড়ে প্রাণ গেল ৩ জনের
- **নিলামে কেনা স্থাবর সম্পত্তিতে ১৫% ভ্যাট নয়, হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়
- **যমুনা সেতু এলাকায় ফেনসিডিল পাচার: মা-মেয়েসহ তিনজনের যাবজ্জীবন
- **ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ জনের মানবতাবিরোধী মামলার রায় আগামী সপ্তাহে
- **ছয় বছর পর দিশা সালিয়ান মৃত্যু মামলায় বড় মোড়, তদন্তভার পেল সিবিআই
Cookie preferences