Loading...

  • 25 May, 2026

শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর, ভাঙচুর

শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর, ভাঙচুর


শরীয়তপুর সদর হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বরত চিকিৎসকের ওপর হামলা ও জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় আহত হয়েছেন চিকিৎসক নাসির ইসলাম। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুকে ব্যথা নিয়ে ভর্তি হওয়া এক রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে ক্ষুব্ধ স্বজনরা চিকিৎসকদের অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালান। একপর্যায়ে দায়িত্বরত চিকিৎসক নাসির ইসলামকে মারধর করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি তাঁকে ধাওয়া করে হাসপাতালের বাইরে পর্যন্ত নিয়ে গিয়ে হামলা চালায়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চিকিৎসককে উদ্ধার করে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আল আমিন নামে একজনকে আটক করেছে পুলিশ এবং জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীকে ঢাকায় রেফার করার পরামর্শ দেওয়া হলেও স্বজনরা তাঁকে স্থানান্তর করেননি। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ট্যাগ:
শরীয়তপুর, সদর হাসপাতাল, চিকিৎসক মারধর, ভাঙচুর, হৃদরোগ, পুলিশ, হাসপাতাল, বাংলাদেশ

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy