দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দল আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর জন্য দল ঘোষণা করেছে। দলটির নেতৃত্বে থাকছেন অধিনায়ক সন হিউং-মিন। এটি হতে যাচ্ছে তার চতুর্থ বিশ্বকাপ। ২০১৪ সালে প্রথমবার বিশ্বকাপে খেলেছিলেন এই তারকা ফরোয়ার্ড।
দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যে রয়েছেন কিম মিন-জাই ও লি কাং-ইন। এছাড়া গোড়ালির চোটে ভুগলেও মিডফিল্ডার হয়াং ইন-বিওম-কে দলে রেখেছেন কোচ হং মাইউং-বো।
গ্রুপ ‘এ’-তে থাকা দক্ষিণ কোরিয়া তাদের তিনটি ম্যাচই খেলবে মেক্সিকো-তে। ১১ জুন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দলটি। এরপর মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।
ট্যাগ
#সন_হিউং_মিন #দক্ষিণ_কোরিয়া #বিশ্বকাপ_২০২৬ #ফুটবল #ফিফা #লি_কাং_ইন #কিম_মিন_জাই #ক্রীড়া