মিরপুর টেস্টের প্রথম দিন পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দারুণ দাপট দেখিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং মুমিনুল হকের দায়িত্বশীল ইনিংসে দিন শেষে শক্ত অবস্থানে রয়েছে টাইগাররা।
শুক্রবার (৮ মে) শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ৩১ রানের মধ্যেই ফিরে যান ওপেনার মাহমুদুল জয় ও সাদমান ইসলাম।
এরপর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তৃতীয় উইকেটে দুজন মিলে গড়েন ১৭০ রানের দুর্দান্ত জুটি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১২ চার ও ২ ছক্কায় ১২৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। এটি তার টেস্ট ক্যারিয়ারের নবম শতক। সেঞ্চুরি করার পরই ১০১ রানে আউট হন টাইগার অধিনায়ক।
অন্যদিকে ধীরস্থির ব্যাটিংয়ে শতকের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত ৯১ রানে থামেন মুমিনুল হক। ২০০ বলের ইনিংসে তিনি মারেন ১০টি চার। পরে মুশফিকুর রহিম ও লিটন দাস দিনের বাকি সময় উইকেট সামলে খেলেন।
প্রথম দিন শেষে ৮৫ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩০১ রান। মুশফিকুর রহিম ৪৮ ও লিটন দাস ৮ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি, মোহাম্মদ আব্বাস, হাসান আলি ও নোমান আলি একটি করে উইকেট শিকার করেন।
সর্বশেষ
- **দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিযোগ, ‘যৌনাঙ্গে বুট দিয়ে আঘাত করেছে পুলিশ’
- **২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- **আইনগত সহায়তা নিশ্চিত করে সবার জন্য ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
- **হাসিনা-বেনজীরের অনুসন্ধানে ফাইল আটকে নেই, মামলাও থেমে নেই: দুদক
- **চীনের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ
- **স্কুলে নারী শিক্ষককে থাপ্পড়, বহিষ্কৃত বিএনপি নেতার মন্তব্যে নতুন বিতর্ক
- **ফরিদপুরে স্কুলপথে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, আসামির মৃত্যুদণ্ড
- **মদিনা অঞ্চলে ক্রুজ মিসাইল ধ্বংসের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের
- **সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা অবরুদ্ধ
- **হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৯২
- **খাদ্যে ভেজাল শনাক্তে ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- **বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- **সুন্দরবনে মুক্তিপণ আদায়ের জন্য নৌকাসহ দুই জেলেকে অপহরণের অভিযোগ
- **প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ মেয়াদ বাড়িয়ে তিন বছর করার পরিকল্পনা, জানালেন ববি হাজ্জাজ
- **২০২৩ সালের তুলনায় ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত কম, চিকিৎসা জোরদারের কথা জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Cookie preferences