Loading...

  • 26 Jul, 2026

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২১০৪ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২১০৪ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১০৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১ জুলাই) রাজধানীর বিভিন্ন সড়কে পরিচালিত বিশেষ ট্রাফিক অভিযানে আইন অমান্যকারী বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির তথ্যানুযায়ী, ট্রাফিক ওয়ারী বিভাগে সর্বোচ্চ ৫৫২টি মামলা হয়েছে। এছাড়া উত্তরা বিভাগে ৪১৫টি, মতিঝিল বিভাগে ২৮৪টি, গুলশান বিভাগে ২২৪টি, মিরপুর বিভাগে ২০২টি, তেজগাঁও বিভাগে ১৭৬টি, লালবাগ বিভাগে ১৬০টি এবং রমনা বিভাগে ৯১টি মামলা করা হয়েছে।

অভিযানের সময় বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট কমানো এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন প্রয়োগে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।