Loading...

  • 26 Jul, 2026

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার গঠনের পথে বড় পদক্ষেপ নিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুক্রবার (৮ মে) অনুষ্ঠিত বিজেপি বিধায়ক দলের বৈঠকে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়েছে। এর ফলে তিনিই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সূত্র জানায়, পরিষদীয় দলনেতা পদে অন্য কোনো নাম প্রস্তাব না আসায় সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকেই নির্বাচিত করা হয়। বিজেপির ২০৭ জন জয়ী বিধায়কের সমর্থন পেয়েছেন তিনি।

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের সুযোগ পায়। নির্বাচনে শুভেন্দু অধিকারী কলকাতার ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। পাশাপাশি নন্দীগ্রাম আসনেও জয় পান তিনি।

এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন শুভেন্দু অধিকারী। এবার রাজ্যের শীর্ষ নেতৃত্বে উঠে এসে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করতে যাচ্ছেন তিনি।