Loading...

  • 11 Sep, 2026
সর্বশেষ

ওমান উপসাগরে ট্যাংকার জব্দ নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন উত্তেজনা

ওমান উপসাগরে ট্যাংকার জব্দ নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন উত্তেজনা


ওমান উপসাগরে একটি তেলের ট্যাংকার জব্দ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। একই সময়ে ইরানি পতাকাবাহী দুটি ট্যাংকার অচল করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শুক্রবার (৮ মে) উভয় পক্ষ পৃথকভাবে এ তথ্য জানায়, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

ইরানের দাবি, “ওশান কোই” নামের একটি ট্যাংকার বিশেষ অভিযানে জব্দ করা হয়েছে, কারণ এটি ইরানের তেল রপ্তানিতে বাধা সৃষ্টি করছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি বন্দরে প্রবেশের চেষ্টা করা দুটি ট্যাংকারকে অচল করা হয়েছে এবং তারা নৌ অবরোধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ঘটনার কয়েক ঘণ্টা আগেই হরমুজ প্রণালিতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির অভিযোগ ওঠে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছে। এতে পারস্য উপসাগর অঞ্চলের পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

ইরান দাবি করেছে, মার্কিন হামলায় তাদের কয়েকজন নাবিক হতাহত হয়েছেন এবং বেসামরিক এলাকায়ও আঘাত হানা হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ঘটনাটিকে “সামান্য গোলাগুলি” বলে উল্লেখ করেছেন।

এদিকে পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক তৎপরতাও চলছে। যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর মধ্যে আলোচনা অব্যাহত থাকলেও উত্তেজনা প্রশমনের লক্ষণ এখনো স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে চলমান এই সংঘাত বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।