জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক কুমার দাস হত্যাচেষ্টা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (৮ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই অনুপ কুমার দাস। এর আগে একই মামলায় গত ৫ মে আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
এদিন আফজাল নাছেরকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজিমন আক্তারের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলির ঘটনায় আফজাল নাছেরের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অন্যদের সম্পর্কে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মিছিলে হামলা ও গুলির ঘটনায় অনিক কুমার দাস আহত হন। পরে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন তিনি। এ ঘটনায় একই বছরের ২১ নভেম্বর কোতোয়ালি থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, আফজাল নাছের ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৯ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে জুলাই আন্দোলনে দেলোয়ার হোসেন নিহতের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
সর্বশেষ
- **মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইররি মোলা দোমিঙ্গেস
- **এনবিআর আন্দোলনে দণ্ডিত ২১ কর্মকর্তার শাস্তি মওকুফ
- **ঘৃণা-অশালীনতার রাজনীতি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে: রিজভী
- **নিজ জেলায় রাষ্ট্রপতির প্রথম সফর, ঠাকুরগাঁওয়ে শুরু দুই দিনের কর্মসূচি
- **বন্যাকবলিত নেপালে সাংবাদিকদের জন্য কঠোর নিরাপত্তা নির্দেশনা
- **মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
- **সরকারি ব্যবস্থাপনায় হজ করা ৪৩৪১ হাজিকে ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ টাকা
- **লংমার্চ ঘিরে গোলযোগের পরিকল্পনার অভিযোগ, জামায়াতকে নিশানা রাশেদ খাঁনের
- **শুধু মানবিক সংকট নয়, রোহিঙ্গা ইস্যু এখন আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী
- **র্যাব পরিচয়ে জবি ছাত্রীকে মেস থেকে নেওয়ার চেষ্টা, হস্তক্ষেপে রক্ষা
- **গোপালগঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনা, খাদে পড়ে প্রাণ গেল ৩ জনের
- **নিলামে কেনা স্থাবর সম্পত্তিতে ১৫% ভ্যাট নয়, হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়
- **যমুনা সেতু এলাকায় ফেনসিডিল পাচার: মা-মেয়েসহ তিনজনের যাবজ্জীবন
- **ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ জনের মানবতাবিরোধী মামলার রায় আগামী সপ্তাহে
- **ছয় বছর পর দিশা সালিয়ান মৃত্যু মামলায় বড় মোড়, তদন্তভার পেল সিবিআই
Cookie preferences