Loading...

  • 10 Jun, 2026

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার, বরাদ্দ ৪১২ কোটি ৭১ লাখ টাকা

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার, বরাদ্দ ৪১২ কোটি ৭১ লাখ টাকা

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি অর্থবছরের প্রয়োজনীয় হাম প্রতিরোধী টিকা ক্রয়ের জন্য ইউনিসেফ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে টিকা কেনার সিদ্ধান্ত অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ লক্ষ্যে ৪১২ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১০ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণ এবং টিকার ঘাটতি পূরণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে ইউনিসেফের মাধ্যমে সরাসরি টিকা সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৫৩৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে গত তিন মাসে হাম এবং হাম-সদৃশ উপসর্গে প্রাণ হারিয়েছেন ৬৩১ জন। 

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy