Loading...

  • 26 Jul, 2026

এক বছরে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

এক বছরে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেছেন, আগামী জুনের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য আরও বেশি বরাদ্দ রাখা হবে। শনিবার কুমিল্লার লাকসামের মুদাফফরগঞ্জ বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি জানান, নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠনের পর তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া শুরু হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় ৫০ লাখ পরিবারের কাছে এ কার্ড পৌঁছে দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের আস্থা ও সমর্থনের মূল্যায়ন করেই সরকার কাজ করছে। একই সঙ্গে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি বিএনপির হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে।

ট্যাগ

#তারেক_রহমান #বিএনপি #ফ্যামিলি_কার্ড #বাজেট #কুমিল্লা #লাকসাম #রাজনীতি #বাংলাদেশ