দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী Sheikh Robiul Alam। তিনি বলেন, এ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অর্থায়ন নিয়ে আলোচনা চলছে।
সোমবার সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এই প্রকল্পের জন্য তিনটি প্রস্তাবনা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্ট।
তিনি আরও বলেন, দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে সরকারের প্রস্তুতি চলছে এবং বিভিন্ন প্রাথমিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। অর্থায়নের বিষয়টি চূড়ান্ত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন সেতু নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে এবং গুরুত্বপূর্ণ রুটগুলোতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমে আসবে।
সর্বশেষ
- **মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইররি মোলা দোমিঙ্গেস
- **এনবিআর আন্দোলনে দণ্ডিত ২১ কর্মকর্তার শাস্তি মওকুফ
- **ঘৃণা-অশালীনতার রাজনীতি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে: রিজভী
- **নিজ জেলায় রাষ্ট্রপতির প্রথম সফর, ঠাকুরগাঁওয়ে শুরু দুই দিনের কর্মসূচি
- **বন্যাকবলিত নেপালে সাংবাদিকদের জন্য কঠোর নিরাপত্তা নির্দেশনা
- **মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
- **সরকারি ব্যবস্থাপনায় হজ করা ৪৩৪১ হাজিকে ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ টাকা
- **লংমার্চ ঘিরে গোলযোগের পরিকল্পনার অভিযোগ, জামায়াতকে নিশানা রাশেদ খাঁনের
- **শুধু মানবিক সংকট নয়, রোহিঙ্গা ইস্যু এখন আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী
- **র্যাব পরিচয়ে জবি ছাত্রীকে মেস থেকে নেওয়ার চেষ্টা, হস্তক্ষেপে রক্ষা
- **গোপালগঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনা, খাদে পড়ে প্রাণ গেল ৩ জনের
- **নিলামে কেনা স্থাবর সম্পত্তিতে ১৫% ভ্যাট নয়, হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়
- **যমুনা সেতু এলাকায় ফেনসিডিল পাচার: মা-মেয়েসহ তিনজনের যাবজ্জীবন
- **ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ জনের মানবতাবিরোধী মামলার রায় আগামী সপ্তাহে
- **ছয় বছর পর দিশা সালিয়ান মৃত্যু মামলায় বড় মোড়, তদন্তভার পেল সিবিআই
Cookie preferences