উন্নয়নমূলক কাজে কোনো ধরনের দুর্নীতি বা সরকারি অর্থ আত্মসাৎ বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী Farzana Sharmin Putul। তিনি প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেছেন, উন্নয়ন কাজে জড়িত কেউ দুর্নীতিতে জড়িত হলে তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। এমনকি তিনি যদি নিজ দলের লোকও হন, তাহলেও কোনো ছাড় দেওয়া যাবে না।
শুক্রবার (১২ জুন) নাটোরের Lalpur Upazila উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে দুস্থদের মাঝে নগদ অর্থ, চাল, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়। পাশাপাশি স্টার্টআপ, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা কর্মসূচিতে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সনদপত্রও বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, চলতি বাজেটে জনগণের জীবনমান উন্নয়নের জন্য ব্যাপক বরাদ্দ রাখা হয়েছে। সরকারের এই অর্থ সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশের প্রতিটি পরিবার উপকৃত হবে এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। তিনি আশা প্রকাশ করেন, বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যয় করা গেলে বেকারত্ব কমবে এবং মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এলাকায় রাস্তা, সেতু, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্পে কেউ দুর্নীতি করলে বা সরকারি অর্থ তছরুপের চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিতে হবে। সরকারি অর্থ জনগণের সম্পদ উল্লেখ করে তিনি বলেন, এই অর্থ অপচয় বা আত্মসাতের অধিকার কারও নেই।
উন্নয়ন প্রকল্পগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্থানীয় রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত করারও আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রশাসনের পাশাপাশি দলের নেতাকর্মীদের সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠন করা যেতে পারে, যা উন্নয়ন কাজের অগ্রগতি ও মান পর্যবেক্ষণে সহযোগিতা করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Barkat Ullah। এ সময় আরও বক্তব্য দেন Wazed Ali Mridha এবং Harunar Rashid Pappu-সহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।