Loading...

  • 10 Jun, 2026

দলের ভাঙন ঠেকাতে সক্রিয় মমতা, ইন্ডিয়া জোটে ঘনিষ্ঠতা বাড়ানোর নতুন কৌশল

দলের ভাঙন ঠেকাতে সক্রিয় মমতা, ইন্ডিয়া জোটে ঘনিষ্ঠতা বাড়ানোর নতুন কৌশল

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস-এর অভ্যন্তরে ক্রমবর্ধমান অসন্তোষ, নেতৃত্ব নিয়ে বিতর্ক এবং সম্ভাব্য ভাঙনের আশঙ্কার মধ্যে নতুন রাজনৈতিক কৌশল নিয়েছেন দলনেত্রী মমতা ব্যানার্জি। দলীয় ঐক্য ধরে রাখা এবং জাতীয় রাজনীতিতে দলের অবস্থান আরও সুসংহত করার লক্ষ্যেই তিনি বিরোধী রাজনৈতিক জোট INDIA Alliance-এর আসন্ন বৈঠকে অংশ নিতে দিল্লি সফরে যাচ্ছেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার (৮ জুন) দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে রোববার রাজধানীতে পৌঁছাবেন মমতা ব্যানার্জি। তিনি মঙ্গলবার পর্যন্ত সেখানে অবস্থান করবেন। এরই মধ্যে দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দিল্লিতে পৌঁছেছেন। বৈঠকে দলের আরও কয়েকজন জ্যেষ্ঠ সাংসদ অংশ নিতে পারেন বলে জানা গেছে।

দলীয় সূত্র বলছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ভেতরে নেতৃত্ব নিয়ে যে প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে, তা মোকাবিলায় মমতা ব্যানার্জি সাংগঠনিক পুনর্গঠনের পথে হাঁটছেন। গত শুক্রবার তিনি দলের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল করেন।  

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy