বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সবচেয়ে কম বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বর্তমানে তৃতীয়। এই পরিস্থিতি পরিবর্তন করা এখন সময়ের দাবি। তিনি বলেন, পরিকল্পনাহীনভাবে যত্রতত্র শিল্পকারখানা স্থাপন এবং অপরিকল্পিত নগরায়ণ রাজধানীর পরিবেশ ও বাসযোগ্যতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের অনেক মানুষ এখনো পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন নন। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও পরিবেশ রক্ষার কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।
তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। তবে শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, স্থানীয় পরিবেশ ও জলবায়ুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গাছ নির্বাচন করাও জরুরি। এ সময় তিনি পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাসসহ অনুপযোগী গাছ রোপণ থেকে বিরত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক প্রদান করা হয়। এছাড়া বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য সাতটি ক্যাটাগরিতে মোট ২১ জনকে জাতীয় পুরস্কার দেওয়া হয়।
উল্লেখ্য, গত সোমবার (৬ জুলাই) প্রকাশিত ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU)-এর ২০২৬ সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে বিশ্বের ১৭৩টি শহরের মধ্যে সবচেয়ে কম বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। ২০২৫ সালেও একই অবস্থানে ছিল বাংলাদেশের রাজধানী।