Loading...

  • 25 May, 2026

দেশে হাম আক্রান্ত ৬০ হাজার ছাড়াল, শিশুমৃত্যু বেড়ে ৪৩০

দেশে হাম আক্রান্ত ৬০ হাজার ছাড়াল, শিশুমৃত্যু বেড়ে ৪৩০


বাংলাদেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে এ রোগে এখন পর্যন্ত অন্তত ৪৩০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম-সদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৮৯ জন রোগী।

চিকিৎসকদের মতে, ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে গুরুতর অবস্থায় রোগী হাসপাতালে আনা হচ্ছে, যার ফলে মৃত্যুর ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক পর্যায়ে সঠিক চিকিৎসা, অক্সিজেন সহায়তা ও ভিটামিন এ নিশ্চিত করা গেলে অনেক মৃত্যু প্রতিরোধ সম্ভব হতো।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম জানান, অনেক রোগী হাসপাতালে আসার সময়ই সংকটাপন্ন অবস্থায় থাকে। ফলে চিকিৎসকদের পক্ষে তাদের বাঁচানো কঠিন হয়ে পড়ে। তিনি দ্রুত জাতীয় চিকিৎসা নির্দেশিকা তৈরি এবং দেশব্যাপী চিকিৎসকদের প্রশিক্ষণের ওপর জোর দেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অধিকাংশ মৃত্যুই ঘটছে দেরিতে হাসপাতালে আসা রোগীদের মধ্যে। উপজেলা ও জেলা পর্যায়ে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা গেলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের।

ট্যাগ:
হাম, শিশুমৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ, হাসপাতাল, শিশু স্বাস্থ্য, হাম সংক্রমণ, চিকিৎসা

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy