Loading...

  • 26 Jul, 2026

বিয়ের দাবির পরও বায়োডাটায় ‘অবিবাহিত’ মরিয়ম, জামায়াত এমপির বক্তব্য ঘিরে নতুন প্রশ্ন

বিয়ের দাবির পরও বায়োডাটায় ‘অবিবাহিত’ মরিয়ম, জামায়াত এমপির বক্তব্য ঘিরে নতুন প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওতে থাকা মরিয়ম খাতুন নিজেকে তার স্ত্রী হিসেবে দাবি করলেও, একটি বায়োডাটায় তার বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত এক লিখিত বিবৃতিতে গাজী নজরুল ইসলাম দাবি করেন, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রীর সম্মতিতে মরিয়ম খাতুনকে তিনি দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেছেন।

তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বায়োডাটায় দেখা যায়, কথিত বিয়ের পাঁচ দিন পর অর্থাৎ ২২ জুন তারিখেও মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ রয়েছে। একই বায়োডাটায় গাজী নজরুল ইসলামের স্বাক্ষরের পাশাপাশি সবুজ কালিতে হাতে লেখা ‘জোর সুপারিশ করছি’ মন্তব্যও রয়েছে।

বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়েছে। বিয়ের দাবির সঙ্গে বায়োডাটার তথ্যের অসামঞ্জস্য নিয়ে নানা প্রশ্ন তুলছেন অনেকেই। তবে বায়োডাটাটি কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল বা সেটির তথ্য পরে হালনাগাদ করা হয়েছিল কি না—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

গাজী নজরুল ইসলাম তার বিবৃতিতে আরও বলেন, তার দ্বিতীয় স্ত্রীর নাম মোসাম্মাৎ মরিয়ম আক্তার। তিনি সাতক্ষীরার গাবুরা ইউনিয়নের বাসিন্দা এবং বর্তমানে ঢাকায় বসবাস করছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা বা নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

ট্যাগ: