Loading...

  • 25 May, 2026

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে কেটি পেরি-লিসার সঙ্গে বাংলাদেশের সঞ্জয়

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে কেটি পেরি-লিসার সঙ্গে বাংলাদেশের সঞ্জয়


২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত এবারের বিশ্বকাপে তিন দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করবে ফিফা। যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি ও ব্ল্যাকপিঙ্ক তারকা লিসার সঙ্গে একই মঞ্চে দেখা যাবে ডিজে সঞ্জয়কে।

১২ জুন সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচের আগে অনুষ্ঠিত হবে এই বিশেষ আয়োজন। খবরটি নিশ্চিত করে সঞ্জয় বলেন, একজন অভিবাসী পরিবারের সন্তান হিসেবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মঞ্চের অংশ হওয়া তার জন্য অবিশ্বাস্য অনুভূতি।

ইতিমধ্যে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকায় জনপ্রিয়তা পাওয়া সঞ্জয়কে নিউইয়র্ক টাইমস বিশ্বের পরিচিত দক্ষিণ এশীয় ইলেকট্রনিক সংগীতশিল্পীদের একজন হিসেবে উল্লেখ করেছে।

এদিকে কানাডা ও মেক্সিকোর উদ্বোধনী আয়োজনে অংশ নেবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, জে বালভিন, আনিত্তা, বেলিন্দাসহ আরও অনেক আন্তর্জাতিক তারকা।

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy