Loading...

  • 25 May, 2026

বছরের শেষেই স্থানীয় সরকার নির্বাচন শুরু: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বছরের শেষেই স্থানীয় সরকার নির্বাচন শুরু: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পুরো নির্বাচন শেষ হতে লাগতে পারে এক বছর; উপজেলা পরিষদ বাতিলের সিদ্ধান্ত নেই

চলতি বছরের শেষ দিকে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, নির্বাচন শুরুর পর সব ধাপ সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে।

মঙ্গলবার সচিবালয়ে বর্তমান সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

জাহেদ উর রহমান বলেন, নির্বাচন আয়োজনের আগে কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে, যা স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতোমধ্যে উল্লেখ করেছে। সেই প্রস্তুতি সম্পন্ন করেই নির্বাচন শুরু করা হবে।

উপজেলা পরিষদ বাতিলের কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও স্পষ্ট করেন তিনি। পাশাপাশি উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য কক্ষ বরাদ্দের বিষয়টি পরিষদের ক্ষমতা খর্ব করেছে—এমন ধারণার সঙ্গেও একমত নন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. শাহ আলম।

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy