Loading...

  • 10 Jun, 2026

বালুবোঝাই ট্রাকসহ ধসে পড়ল কংস নদীর বেইলি ব্রিজ, বন্ধ যোগাযোগ

বালুবোঝাই ট্রাকসহ ধসে পড়ল কংস নদীর বেইলি ব্রিজ, বন্ধ যোগাযোগ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা-য় কংস নদীর ওপর নির্মিত একটি বেইলি ব্রিজ বালুবোঝাই ট্রাকসহ ধসে পড়েছে। রোববার (৭ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে ময়মনসিংহ-নেত্রকোনা এবং তারাকান্দা-ধোবাউড়া সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ দুই পাড়ের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে একটি বালুবোঝাই ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় হঠাৎ সেতুর একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়। ট্রাকটিও ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশের সঙ্গে আটকে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ব্রিজটির বিভিন্ন অংশ দুর্বল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সেতুর বিভিন্ন স্থানে ফাটল ও কাঠামোগত ত্রুটি দেখা দিলেও প্রয়োজনীয় সংস্কার বা বিকল্প যোগাযোগ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়নি। ফলে স্থানীয়দের আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো।

স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ জানান, ব্রিজটির অবস্থা নিয়ে একাধিকবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। 

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy