Loading...

  • 25 May, 2026

আরব আমিরাতে ফের ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ৩

আরব আমিরাতে ফের ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ৩

 

সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (৮ মে) চালানো এ হামলায় তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান থেকে দুটি ব্যালিস্টিক মিসাইল ও তিনটি ড্রোন ছোড়া হয়। তবে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে সেগুলো প্রতিহত করেছে। ধারণা করা হচ্ছে, ভূপাতিত মিসাইল ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, চলমান সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ইরানের ছোড়া ৫৫১টি ব্যালিস্টিক মিসাইল, ২৯টি ক্রুজ মিসাইল এবং ২ হাজার ২৬৩টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

এদিকে হামলার লক্ষ্য ছিল মূলত উপকূলীয় এলাকা। তবে আমিরাতের মূল ভূখণ্ডে কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন আঘাত হানেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy