• Sun, May 2026

আমিরাতে হামলা: উপসাগরে নতুন উত্তেজনা, যুদ্ধবিরতি হুমকির মুখে

আমিরাতে হামলা: উপসাগরে নতুন উত্তেজনা, যুদ্ধবিরতি হুমকির মুখে

ফুজাইরার তেল স্থাপনায় ড্রোন আঘাত; ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি, সতর্ক অবস্থায় ইসরায়েল

সংযুক্ত আরব আমিরাতের ওপর সাম্প্রতিক হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এতে উপসাগরীয় অঞ্চলে আবারও সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে এবং পরিস্থিতি ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে ইসরায়েল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, হামলায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো স্পষ্ট নয়। তবে আমিরাত কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

তবে একটি ড্রোন দেশটির পূর্ব উপকূলের ফুজাইরা এলাকায় অবস্থিত একটি তেল শোধনাগারে আঘাত হানে। এতে সেখানে কর্মরত তিন ভারতীয় নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে।

ফুজাইরা উপসাগরীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র হিসেবে পরিচিত। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান থেকে একযোগে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়।

গত এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, এই হামলার পর তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত অবনতি হলে পুরো অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy